জানালায় আজ দাড়াতে পারিনি
ভয়ে, তোমার ভয়ে
অজানা এক আশংকায়
ঘিরে রেখেছিল চারপাশ
যদি তুমি দেখ ফালো
হাসছ বুঝি, হাস
খুব করে হাস
দূর থেকে কল্পনা করি
আর আমিও পুলকিত হই
সবাই আজ আনন্দ নামক
সাগরে নিমজ্জিত
শুভেচ্ছা বিনিময়ে ব্যাস্ত
আর আমি ভরাক্রান্ত মনে
তোমার প্রস্থান (মহাপ্রয়ান)
দৃশ্য কল্পনা করি
আসবে কি তুমি আবার
তোমার স্নেহমাখা হাতখানা
তোমার তপ্ত শ্বাস নিয়ে
আর একবার এই ধরায়।
Advertisement